সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কলেজ শিক্ষকের ওপর হামলার মামলার এজাহার গ্রহণের নির্দেশ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে হত্যা চেষ্টার অভিযোগে হামলা চালানোর ঘটনায় একই বিভাগের শিক্ষক মো. নাজমুল আলম বাদল মাতুব্বরের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত ভুক্তভোগী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের কন্যা নিশাত তানজুম আশার জবানবন্দী ও নালিশি মামলা আমলে নিয়ে কলাপাড়া থানাকে মেডিকেল রিপোর্ট সংগ্রহের পর এজাহার গ্রহণের নির্দেশ দেন। আদালতের বেঞ্চের সহকারী মো. কাইয়ুম এবং বাদীর আইনজীবী কাওসার এ আদেশের সত্যতা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে কলেজ লাইব্রেরীতে ইতিহাস বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে চেয়ার দিয়ে আঘাত করার ঘটনা ঘটে। নিজের হাত দিয়ে প্রতিহত করার সময় ভুক্তভোগী শিক্ষকের বাম হাতের কব্জি কেটে যায়। আহত শিক্ষককে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বাদল মাতুব্বর অনিবন্ধিত ও নন-এমপিও ছিলেন। পূর্বেও ভুক্তভোগী শিক্ষককে ৫ লাখ টাকা না দেওয়ার কারণে কলেজে আসতে বাধা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত শিক্ষক বাদল মাতুব্বর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “এ মামলা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। তদন্তে সত্য উদঘাটিত হবে।”

কলেজ অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বলেন, “আমরা এই ঘটনার ব্যাপারে বিস্মিত। চাকুরীর জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।”
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে এবং আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন