সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে স্ত্রী-কন্যা উদ্ধারের পর স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১০ মে, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে নিখোঁজ হওয়া স্ত্রী ও কন্যাকে উদ্ধার করার পর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী স্বামী জামাল উদ্দিন কানু। তিনি উদ্ধার কার্যক্রমে জড়িত পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

ঘটনা সূত্রে জানা যায়, দুই দিন আগে স্ত্রী ও কন্যা নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এবং এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্ম ও গণমাধ্যমে প্রচারের পর তা ব্যাপক আলোচনায় আসে।

এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে টেপাখোলা এলাকার পান্নু ভাইয়ের বাড়িতে, অর্থাৎ নিখোঁজ নারীর ছোট ভাইয়ের ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধারের পর জামাল উদ্দিন কানু এক বার্তায় পুলিশ ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অনুরোধ জানান, তার স্ত্রী ও কন্যা সুস্থভাবে ফিরে আসার বিষয়টি যেন গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করা হয়। তিনি পরিবারের জন্য সকলের দোয়াও কামনা করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন