সর্বশেষ

সারাদেশ

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রেক্ষিতে কুষ্টিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ১১ মে, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তঘেঁষা এলাকার ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার করিমপুর ও জলঙ্গী থানা অবস্থিত। দীর্ঘ এই সীমান্তপথ ব্যবহার করে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়—সে লক্ষ্যে সীমান্তে বাড়তি নজরদারি চালাচ্ছে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ মালপত্র প্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

এ ছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করে যাচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে নিয়মিত খোঁজখবর ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করেছি এবং নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার তথ্য আমাদের কাছে নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক। তবে সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।”

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন