জয়পুরহাটে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়। আলোচনায় অংশ নেন জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং সহকারী কমিশনার সায়মা শারমিনসহ অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত কবিতা আবৃত্তি এবং রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। পুরো মিলনায়তন জুড়ে ছিল রবীন্দ্রচেতনার আবহ।
১১৮ বার পড়া হয়েছে