সর্বশেষ

জাতীয়

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মালয়েশিয়া থেকে তিনি দেশে ফিরছেন।

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। এরপর থেকে মালয়েশিয়াতেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন শেষে চিকিৎসকদের পরামর্শে এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির এই নেতা।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন