সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নেক্সাস কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে এক যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’ এবং ‘একশনএইড বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় যুব নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
'যুবার হাতেই দিন বদল' এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের অদূরে এল্লারচর চিংড়ি খামার সম্মেলন কক্ষে রবিবার সকালে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।
সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় সাতক্ষীরার দুর্যোগপ্রবণ স্থানীয় জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি হ্রাস, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক শান্তি ও সুরক্ষাকে সমন্বিত করার বিষয়ে আলোচনা করা হয়। অ্যাক্টিভিস্টা সাকিব হাসান অনুষ্ঠানে সাতক্ষীরার কমিউনিটি কনসালটেশনের ফলাফল এবং উপজেলা কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
বক্তারা বলেন, তরুণদের ক্ষমতায়ন এবং যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নীতি, বাজেট ও পরিষেবা প্রদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। স্থানীয় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে যেকোনো দুর্যোগ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন অর্জন করা সহজতর হবে।
১০৮ বার পড়া হয়েছে