সর্বশেষ

জাতীয়

গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় 'ওয়াকআউট' নিয়ে প্রশ্ন আইনমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপনের সময় ওয়াকআউটের ঘটনা ‘সুস্থ ধারার রাজনীতি’ কি না, সে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক, তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোন না কেন, তাঁদের আইনের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, বিচারপ্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোলেও তা অনেক দূর অগ্রসর হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই বিচারপ্রক্রিয়ায় সময় নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রীর ভাষ্য, দ্রুত বিচার করতে গিয়ে যেন কেউ পরে প্রশ্ন তুলতে না পারেন যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। লোক দেখানো বা প্রশ্নবিদ্ধ কোনো বিচার সরকার করতে চায় না। নির্ধারিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী দাবি করেন, গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত চলছে বলে জানান তিনি।

ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকার চায় না ভবিষ্যতে আর কেউ গুমের শিকার হোক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ছাড়া গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন