সর্বশেষ

সারাদেশ

বাসাইলে ১০ ঘোড়া জবাই, মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের বাসাইলে নির্জন এলাকায় রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বাকি তিনটি ঘোড়া জবাই করা অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত জায়গায় জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ওই পরিত্যক্ত জায়গায় মোট ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে তিনটি ঘোড়া জবাই করার পর সেগুলোর মাংস নেওয়ার আগেই তারা সেখান থেকে চলে যায়।

ওসি আলমগীর কবির আরও বলেন, অন্য কোনো স্থান থেকে ট্রাকে করে ঘোড়াগুলো ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে নির্জন জায়গাটিতে সেগুলো জবাই করা হয়।

ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন