সারাদেশ
সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১ মে থেকে ৭ মে পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে।
সীমান্তে বিজিবি'র অভিযানে বিপুল মাদক ও মোবাইল ফোন জব্দ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১ মে থেকে ৭ মে পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে।
ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ, চাঁনশিকারী, গিলাবাড়ী ও তেলকুপি বিওপি এলাকায় পৃথকভাবে এসব অভিযান চালানো হয়।
অভিযানে সোনামসজিদ বিওপি এলাকা থেকে ৪৭ বোতল ইস্কাপ সিরাপ এবং চাঁনশিকারী বিওপি এলাকা থেকে ১২০ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তেলকুপি বিওপি এলাকা থেকে ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন