সর্বশেষ

সারাদেশ

নাটোরের সিংড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমানের টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমানের টুটুল, নাটোর

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের লালন গ্রামে একটি কলাবাগান থেকে ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। সেখানে কলাবাগানের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ দেখতে পায় পুলিশ।

তিনি আরও জানান, মরদেহের বিভিন্ন অংশ হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ওই নারীকে অপ্রকৃতিস্থ বলে ধারণা করা হচ্ছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী তদন্তের জন্য মরদেহটি নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০