সর্বশেষ

সারাদেশ

কলমাকান্দায় ৫ বছরের শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার, আটক ৪

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি জসিউরা গ্রামে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন— প্রতিবেশী মো. মজিবুর (৪৫), শামসু (৫২), কাবিল (২২) ও হাবিল (১৮)।

পারিবারিক সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ মে বিকেল আনুমানিক ৩টার দিকে জান্নাতুল তার মায়ের সঙ্গে প্রতিবেশী হাবিল ও কাবিলদের বাড়িতে খেলতে যায়। পরে বিকেল ৪টার দিকে তার মা বাড়িতে ফিরে এলেও জান্নাতুল অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছু সময় পর শিশুটিকে খুঁজতে গিয়ে তাকে আর পাওয়া যায়নি।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আত্মীয়-স্বজন, স্থানীয় গ্রামবাসী, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল গ্রামের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজের দুই দিন পর, ৬ মে সকালে স্থানীয় কৃষক রুহুল আমিন জুলহাস নামে এক ব্যক্তির ধানক্ষেতের আইলে গামছা দিয়ে মুখ ও গলা বাঁধা অবস্থায় জান্নাতুলের খণ্ডিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার দুপুরে আটক শামসু, কাবিল ও হাবিলকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন