সর্বশেষ

সারাদেশ

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জন খালাস

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) এবং আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)। একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ইসলামপুর উপজেলার শিলদহ এলাকার ওই কিশোরীর সঙ্গে স্থানীয় যুবক সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক কিশোরীকে বাড়ির পাশের একটি ক্ষেতে ডেকে নেয়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ সময় আগে থেকে ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ ঘটনাস্থলে উপস্থিত হলে সাদিক পালিয়ে যায়। পরে বিষয়টি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ওই তিনজন কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পর তারা কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দেয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৫ মে নির্যাতনের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় সাদিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক আরও জানান, নির্যাতনের শিকার কিশোরী আদালতে জবানবন্দিতে বলেন, সাদিকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক সম্মতির ভিত্তিতে হয়েছিল। এ কারণে আদালত সাদিককে মামলার অভিযোগ থেকে খালাস দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও রোজিনা আক্তার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন