সর্বশেষ

সাহিত্য

তোমাকে চাই

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সন্ধ্যার আকাশ অপেক্ষা করে
পাখি ফিরে যাক নীড়ে
পথ খুঁজে পাক সে বনের ঠিকানায়
ঘনিয়ে আসা অন্ধকারে!

অন্ধকারে আলোর রেখা মুছে পথেরা হবে অদৃশ্য
জোছনার আলোয় জাগবে নদীর জল
রূপালী আলোয় ঝিলিমিলি রঙে
নাচবে ঢেউ তরঙ্গ।

তোমাকে চাই!
শুধু তুমি থাকবে কাছে ডাকবে মৃদু স্বরে
কলকল শব্দের বয়ে চলা স্রোত দেখে বলব
কাছে এসো, খু-উ-ব কাছে!
চল ভেসে যায় —
দূরের অচিন কোনো দেশে।

 

যেখানে মেঘেরা মিশে থাকে পাহাড়ের চূড়া ঘেঁসে!
গিরি খাদ বেয়ে ঝরে ঝর্ণা ধারা—
তুমি আমি আরোহণ করব পাহাড়ের শীর্ষে
যেখানে শিশির জমে।

 

অনুভূতি জাগবে শিশিরে সিক্ত পাহাড়ের ভেজা গা দেখে
আড়মোড়া ভাঙব আমি পরম আবেশে!!!

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন