সর্বশেষ

সারাদেশ

জায়গা দখল ও হামলার অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপি নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ঢালাই রাস্তা নির্মাণ এবং হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ইউপি সদস্য আহম্মদ আলী গাজী বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এ অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি মৃত আমিন উদ্দীন গাজীর পুত্র। নলতায় তাঁর ক্রয়কৃত ৪ শতক জমিতে দুইতলা ভবনবিশিষ্ট একটি মার্কেট রয়েছে, যা তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। ওই মার্কেটে ৫টি দোকানঘর রয়েছে, যা ভাড়া দেওয়া হয়েছে। মার্কেটের পূর্ব পাশে ৪ হাত প্রশস্ত একটি রাস্তা রয়েছে, আর পশ্চিম পাশে তাঁর মার্কেট অবস্থিত। পশ্চিম পাশে দোকানের সামনে ৩ ফুট বারান্দা রয়েছে।

তার অভিযোগ, ওই ৩ ফুট বারান্দা দখল করে নলতা ইউপি চেয়ারম্যানের যোগসাজসে সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি ২৭/০৪/২০২৬ তারিখে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আবেদন করেন। পরে ইউএনও তদন্তের জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে নির্দেশ দেন।

সার্ভেয়ার ঘটনাস্থলে এসে সরেজমিন তদন্ত করেন এবং নোটিশ প্রদান করেন। ইউএনও মোবাইল ফোনে চেয়ারম্যান আজিজুর রহমানকে রাস্তার কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন বলে তিনি জানান।

তবে অভিযোগ অনুযায়ী, ইউএনওর নির্দেশ অমান্য করে ০৪/০৫/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে চেয়ারম্যান তার মার্কেটের ৩ ফুট বারান্দা দখল করে সরকারি অনুদানে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন।

এ সময় প্রতিবাদ করলে চেয়ারম্যান তার পুত্র আকরম হোসেনের ওপর অতর্কিত হামলা করেন বলে অভিযোগ করা হয়। পরে চেয়ারম্যানের ভাই হাফিজুল ইসলাম, ইপি দফাদার বাবু, মফিজুলসহ আরও ৮/১০ জন মিলে তাঁর ও দুই পুত্রের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে জখম করে।

এছাড়া ভাড়াটিয়া মিলনের দোকানের মধ্যে তাদের আটকে শাটার বন্ধ করে বেদম মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

হামলায় আহত ছোট পুত্র আকরম হোসেন বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তার বাম কানে ৮টি সেলাই দিতে হয়েছে এবং তিনি গুরুতর অবস্থায় আছেন বলে জানান তিনি। বড় পুত্রসহ তিনজনই মারধরের শিকার হয়েছেন বলেও দাবি করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন