সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে একই দিনে আলাদা ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে বেলাব, রায়পুরা ও মাধবদী এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুরের মধ্যে এসব মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ধানক্ষেত, রেললাইনের পাশ এবং একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বেলাব উপজেলার বেলাব–শিবপুর সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়াজুল ইসলাম আপন মিয়া উপজেলার বাজনাব গ্রামের মোস্ত মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন।

নিহতের পরিবারের দাবি, আপন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে অন্য কোথাও থেকে মরদেহ এনে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্ত মিয়া জানান, বুধবার রাতে এশার নামাজের পর এক বন্ধুর ডাকে ছেলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে, একই দিন দুপুরে মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভূঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবার নিয়ে মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও স্বজনরা হত্যার অভিযোগ তুলেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে ঢাকা–চট্টগ্রাম–সিলেট রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার গভীর রাতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন