সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপিকে ঘিরে উত্তেজনা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তুমুল হট্টগোলের মুখে পড়েন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, সকালে প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন এমপি মুফতি আমির হামজা। এ সময় “সাধারণ শিক্ষার্থীর ব্যানারে” একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন।

পরে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আবারও স্লোগান দেয় এবং মাঠের মধ্যে বসে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান।

এরপর শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে, ফলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়।

পরবর্তীতে এমপি মুফতি আমির হামজা পুলিশের সহায়তায় অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে ঘটনার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে দাবি করা হয়, “কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।” তবে স্ট্যাটাসটির নিচে “এডমিন” লেখা ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে যান। তিনি সেখানে এমপিকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেন। অবরুদ্ধ করার বিষয়টি তিনি অস্বীকার করেন। ওসি আরও জানান, এমপি পরে অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে নিজেই কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন