সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীতে ছাত্রদলের শোভাযাত্রা, নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা 

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি মাইজদী শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এরপর জেলা স্কুল সংলগ্ন এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাজুড়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে এলাকা মুখরিত হয়ে ওঠে এবং নানা স্লোগানে পরিবেশ উত্তাল হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করা হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, সংগঠনের অভ্যন্তরীণ সকল বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ছাত্রদলকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হন। পরে সেই মিছিল এক বৃহৎ শোভাযাত্রায় রূপ নেয়, যা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাপক সাড়া ফেলে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন