সর্বশেষ

সারাদেশ

সুকান্তের মানবিক আদর্শে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান এমপি এস. এম. জিলানীর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৩ মে, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সমাজে বিদ্যমান বৈষম্য, ক্ষুধা ও বঞ্চনার বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলার জন্য কবি সুকান্ত ভট্টাচার্যের মানবিক আদর্শ অনুসরণ করে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী।

আজ রবিবার (০৩ মে) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় গরিব-ধনীর বৈষম্য, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ এবং একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গড়ার স্বপ্ন সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে সেই আদর্শ পৌঁছে দিতে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করা প্রয়োজন।

বর্তমান সময়ে মাদকের বিস্তারকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক এবং সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে সামনে রেখে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার আয়োজন করা হবে।

উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। তিনি ১৯৪৭ সালের ১৩ মে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।

প্রতি বছর কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পৈতৃক ভিটায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় চলতি বছরও একই আয়োজন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন