সর্বশেষ

সারাদেশ

মোংলায় বিশেষ অভিযানে ৭ জুয়ারী আটক, তাস ও নগদ টাকা জব্দ  

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ৩ মে, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা উপজেলায় অপরাধ দমনে থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে সাতজন পেশাদার জুয়ারীকে আটক করা হয়েছে।

শনিবার (২ মে) দিবাগত গভীর রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের একটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

মোংলা থানা সূত্রে জানা যায়, মিঠাখালী গ্রামের শহিদুল ইসলামের বসতবাড়ির বারান্দায় গভীর রাত পর্যন্ত নিয়মিত জুয়ার আসর বসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালানোর চেষ্টা করলেও সঙ্গবদ্ধ চক্রটির সাত সদস্যকে ঘিরে ফেলে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাউসার শেখ (৩১), মো. রুস্তম শেখ (৪৭), মো. সবুর শেখ (৫৬), মো. নজরুল মোড়ল (৪০), মো. মকবুল শেখ (৪৮), মো. শাহজাহান বক্স (৬৩) এবং আ. বাতেন শেখ (৩৬)। তাদের সবার বাড়ি মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি তাসের সেট এবং জুয়ারীদের কাছ থেকে নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তবে আশপাশে আরও কয়েকজন ব্যক্তি অবস্থান করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নগদ টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়, ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় তাসের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনমূলক খেলায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, জুয়ার মতো অসামাজিক কার্যকলাপের কারণে এলাকায় চুরি ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছিল। মোংলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমুক্ত সমাজ গড়তে জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন