সারাদেশ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ইটবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী অংশে আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মধুখালীতে ইটবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু
আবিদ জামান, ফরিদপুর
শনিবার, ২ মে, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলায় ইটবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী অংশে আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২৫) এবং তার স্ত্রী শিমলা বেগম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দম্পতি মোটরসাইকেলে করে মধুখালী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম মিয়া মারা যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত শিমলা বেগমকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন