সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোরদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের উদ্বোধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৩ মে, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বেলুন উড়িয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।

১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের খেলাধুলার প্রতি আগ্রহী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তার মতে, একটি সুস্থ, সবল ও উন্নত জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, এই ধরনের উদ্যোগ শিশুদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের সঠিক পথে গড়ে তুলতে সহায়তা করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. কেরামত আলী, জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেয়।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন