সর্বশেষ

সারাদেশ

ধান নষ্টের শোকে মাঠেই কৃষকের মৃত্যু, নাসিরনগরে হৃদয়বিদারক ঘটনা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২ মে, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধানের ক্ষতি সহ্য করতে না পেরে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আহাদ মিয়া (৫৫) ওই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধান চাষ করেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে ধান কাটতে মাঠে যান আহাদ মিয়া। কিন্তু সেখানে গিয়ে দেখেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে তাঁর পুরো জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

পরিবারের দাবি, অতিরিক্ত মানসিক চাপ থেকে তিনি স্ট্রোক করেন। তবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, লক্ষণ অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, “সব ধান নষ্ট হয়ে যেতে দেখে আমার ভাই মানসিকভাবে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই সে মারা যায়।” আহাদ মিয়ার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় কৃষক দুধ মিয়া জানান, টানা বৃষ্টির কারণে গোয়ালনগর ইউনিয়নের প্রায় ৪ থেকে ৫ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন