সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৮৪ ব্যাচের ‘চুরাশিয়ান’ সংগঠনের কার্যালয় উদ্বোধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৩ মে, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘চুরাশিয়ান’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। “এক আত্মা, এক প্রাণ—আমরা চুরাশিয়ান” এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি তাদের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে এই কার্যালয়ের যাত্রা শুরু করে।

শনিবার (২ মে) বিকেলে শহরের শান্তিমোড় সংলগ্ন সেবা ক্লিনিকের দক্ষিণ পাশের গলিতে নবনির্মিত এই কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আখতারুল ইসলাম। তিনি বলেন, “বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখা এবং সামাজিক সেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করাই আমাদের মূল উদ্দেশ্য। এই কার্যালয় থেকেই ভবিষ্যতে সব মানবিক ও সামাজিক উদ্যোগ পরিচালিত হবে।”

সংগঠনের সদস্য-সচিব মো. রাকিবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছি। এই অফিস আমাদের মিলনস্থল হিসেবে কাজ করবে এবং চুরাশিয়ানদের ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে শাহ নেওয়াজ খান সিনা, রেজাউর রহমান রেজা, ড. মাযহারুল ইসলাম তরু, তুকসেরুল মিজানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা সভার মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও ৮৪ ব্যাচের এই উদ্যোগকে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশংসা করেন।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন