গণভোটের রায় বাস্তবায়নে কুড়িগ্রামে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শনিবার, ২ মে, ২০২৬ ৩:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটে প্রকাশিত জনগণের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করায় তারা সরকারের সমালোচনা করেন। এ অবস্থাকে তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও উল্লেখ করেন।
সমাবেশ থেকে বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করা হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। অবিলম্বে দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
১৩৩ বার পড়া হয়েছে