সর্বশেষ

জাতীয়

ডেমরায় কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ডেমরা এলাকায় কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার একটি টিনশেড কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট পাঠানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০