সর্বশেষ

সারাদেশ

সাবেক যুগ্ম সচিব আব্দুল মান্নান মেহেদী আর নেই

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক যুগ্ম সচিব ও কুষ্টিয়ার কুমারখালীর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান মেহেদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন সাবেক সচিব কাজী আখতার। এক শোকবার্তায় তিনি মরহুমের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরেন।

কাজী আখতার জানান, ১৯৮৫ ব্যাচে দিনাজপুরে যোগদানকারী ১১ জন কর্মকর্তার অন্যতম ছিলেন আব্দুল মান্নান মেহেদী। সে সময় কালেক্টরেটে তারা একসঙ্গে দায়িত্ব পালন করতেন এবং ডাকবাংলোতে অবস্থান করতেন। মেহেদী ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মী ও সার্বক্ষণিক সঙ্গী।

তিনি আরও জানান, দিনাজপুরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহেদী। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব গ্রহণের সময় মাটিতে হাত দিয়ে তিনি বলেছিলেন, “এই মাটি কাজী আখতার স্যারের মাটি, তাই এই জায়গা আমার কাছে পবিত্র।”

দীর্ঘদিনের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই প্রশাসনিক কর্মকর্তা পরবর্তীতে যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

কাজী আখতার তার শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, “আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দিন।”

মরহুমের মৃত্যুতে প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন