সর্বশেষ

সারাদেশ

জামালপুরে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার।

এ ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেন।

সংবাদ সম্মেলনে নুরুল মোমেন আকন্দ কাউসার জানান, সোমবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, উক্ত ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, যে ঘটনার সঙ্গে তাকে জড়ানো হয়েছে, সেই জামালপুর হাই স্কুল জামে মসজিদ কমিটির সাথেও তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নন।

তিনি উল্লেখ করেন, মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত ইমাম ও সাধারণ সম্পাদকসহ মুসল্লিদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মসজিদের প্রতি তিনি সবসময়ই শ্রদ্ধাশীল ও সংবেদনশীল।

জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার বলেন, সম্মানিত ইমাম মহোদয়ের সঙ্গে তার প্রায় ১৯ বছরের সুসম্পর্ক রয়েছে এবং কখনো কোনো ধরনের বিরোধ বা দূরত্ব তৈরি হয়নি। তিনি সবসময় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান।

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি বিনীত আহ্বান জানান।

এ বিষয়ে নতুন হাই স্কুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, মসজিদে আইপিএস নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল, তবে এখানে চাঁদাবাজি বা অন্য কোনো ঘটনা ঘটেনি। উক্ত ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল মোমেন আকন্দ কাউসার কোনোভাবেই সম্পৃক্ত নন।

অন্যদিকে, নতুন হাই স্কুল জামে মসজিদের ইমাম আলা উদ্দিন বলেন, বিষয়টি সম্পূর্ণ একটি ভুল বোঝাবুঝি। তবে এটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং কিছু গণমাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সঠিক নয় এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

তিনি আরও বলেন, তার নিজের ফেসবুক আইডি তিনি নিজেই ব্যবহার করেন, সেখানে অন্য কারও পক্ষে কোনো লেখা দেওয়া বা পোস্ট করার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন