সর্বশেষ

সারাদেশ

পাবনাপাড়ার ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক রিটন, তদন্তের আশ্বাস

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় ভূমিহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি দীর্ঘদিন ধরে বসবাসরত এসব মানুষকে মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদের উদ্যোগকে দুঃখজনক বলে মন্তব্য করেন। প্রশাসক বলেন, রাজশাহী একটি শান্তিপূর্ণ শহর, এখানে সবাই একটি পরিবারের মতো বসবাস করে। কোনোভাবেই নাগরিকদের একাংশকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয়।

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি তদন্ত টিম গঠন করা হবে। তদন্তের মাধ্যমে সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি ভূমিহীনদের উদ্দেশে বলেন, “আপনাদের সমস্যার সমাধান হবে, আমি আপনাদের পাশে আছি।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন