সর্বশেষ

সারাদেশ

আলফাডাঙ্গায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, থানায় লিখিত অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকাসক্ত ছেলের লাগামহীন নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন এক মা। উপজেলার ধুলজুড়ী গ্রামের বাসিন্দা চায়না বেগম তার ছেলে রাজু মোল্লার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর বয়সী রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার খরচ জোগাড় করতে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। অভিযোগে বলা হয়, বুধবার দুপুরেও নেশার টাকার দাবিতে রাজু মোল্লা পরিবারের সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মা-বাবার ওপর এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি চালায়। এতে পরিবারের সদস্যরা আহত হন।

এসময় সে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চায়না বেগমের বাবা অলিয়ার সরদার জানান, মাদকাসক্ত হয়ে রাজু পরিবারের সদস্যদের ওপর নিয়মিত নির্যাতন চালাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়ে তারা থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে চায়না বেগম বলেন, সন্তান হলেও তার আচরণ এখন পরিবারের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। নিজের নিরাপত্তা ও পরিবারের শান্তির কথা ভেবেই তাকে আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, তিনি নতুন করে দায়িত্ব নিয়েই এ অভিযোগটি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন