সর্বশেষ

সারাদেশ

বান্দরবান জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষে “মাহা সাংগ্রাইং পোয়েঃ ২০২৬” কর্মসূচির অংশ হিসেবে মৈত্রী পানি বর্ষণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজামাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয়ের সহধর্মিণী মিসেস মৈত্রী চাকমা, সংসদ সদস্যের সহধর্মিণী মিসেস মম চিং, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, রাজকুমার চহ্লা প্রু জিমি এবং সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা সাশৈ প্রু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক থুইমং প্রু এবং সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চথুই প্রু।

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত এই উৎসবে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সাংগ্রাই উৎসব পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন