সর্বশেষ

সারাদেশ

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বিভাগজুড়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে হাম (মিজেলস) উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে পুরো বিভাগজুড়ে উদ্বেগ বাড়ছে।

বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুজ্জামান। তিনি জানান, মারা যাওয়া শিশুটি হাম ছাড়াও হার্ট ফেইলিউরসহ একাধিক জটিলতায় ভুগছিল। তবে হাম পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন রোগীর ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫টি ল্যাব-কনফার্মড কেস পাওয়া গেছে।

এছাড়া গত একদিনে নতুন করে ৩০ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৭ জন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ ভর্তি রয়েছেন ৬২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯ জন রোগী।

উল্লেখ্য, এর আগে গত ৬, ৮ ও ১০ এপ্রিল আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবার বয়স ছিল দুই বছরের কম।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি মোকাবিলায় শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করাই সবচেয়ে কার্যকর উপায়।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন