সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করে বলেন, দেশের পাশাপাশি কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন একুশে টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি খ. ম. আতাউর রহমান বিপ্লব।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন