সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে জামালপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বকুলতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন।

শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে নতুন বছরের সূচনায় অতীতের সব গ্লানি ভুলে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন