সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, উৎসবে মেতেছে সর্বস্তরের মানুষ

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।

জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি ও মাছসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও নান্দনিক প্রতিকৃতি উপস্থাপন করা হয়, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের বহুমাত্রিক দিক তুলে ধরে।

এ সময় উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন