সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো বৈসাবি বিঝু উৎসব উদযাপন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে ‘বৈসাবি’ নামে উদযাপন করা হয়।

উৎসবকে ঘিরে রবিবার ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে নদীতে ফুল ভাসিয়ে সবার মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষরা জানান, তারা নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকায় সাধারণত পহেলা বৈশাখ ছাড়া আলাদা কোনো ছুটি পান না। ফলে নিজ নিজ পাহাড়ি এলাকায় গিয়ে উৎসব উদযাপনের সুযোগ হয় না। এ কারণে চলতি বছর তারা প্রথমবারের মতো নারায়ণগঞ্জেই ছোট পরিসরে বিঝু উৎসব উদযাপন করেছেন, যা তাদের কাছে আনন্দের।

আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জে কর্মরত যেসব পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা উৎসব উপলক্ষে বাড়িতে যেতে পারেন না, তাদের নিয়েই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, এটি নারায়ণগঞ্জে এই উৎসবের প্রথম আয়োজন এবং এতে প্রশাসনসহ সকলের সহযোগিতা পাওয়া গেছে। নতুন বছর সবার জন্য সুন্দর হোক—এ প্রত্যাশাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন