সর্বশেষ

সারাদেশ

বান্দরবানের পাহাড়সমূহের উচ্চতা নির্ধারণে সরকারি জরিপ, শেষ পর্যায়ে কাজ

মো.আরিফ,বান্দরবান
মো.আরিফ,বান্দরবান

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে বান্দরবানের বিভিন্ন পাহাড়ের উচ্চতা নির্ভুলভাবে পরিমাপের কাজ চলছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চারটি পৃথক দলের ২৭ জন সার্ভেয়ার বর্তমানে দুর্গম পাহাড়ি এলাকায় এ জরিপ কার্যক্রম পরিচালনা করছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বান্দরবান সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক জিপিএস ও জিওডেটিক প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ সম্পন্ন করা হচ্ছে।

সূত্র জানায়, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার আয়েতলাং, যোত্লাং, কেওক্রাডং, তাজিংডং-১ ও ২, সাকাহাফং-১ ও ২ এবং যোগিহাপংসহ অন্তত আটটি সম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা পরিমাপ করা হচ্ছে। গত ৪ এপ্রিল শুরু হওয়া এ কার্যক্রম ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এদিকে জরিপ চলাকালে একটি পাহাড় ভারতের মিজোরাম সীমান্তে পড়ায় তার পরিবর্তে দেশের ভেতরের আরেকটি শৃঙ্গকে তালিকায় অন্তর্ভুক্ত করে পরিমাপ করা হচ্ছে বলে জানানো হয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে চলা মতভেদ নিরসনে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তাদের মতে, নির্ভুল তথ্য নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জেনারেল সার্ভেয়ার ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো. সরোয়ার জানান, বাকি দুটি পাহাড়ের তথ্য সংগ্রহ সম্পন্ন হলে আগামী মে মাসের প্রথম সপ্তাহেই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এই জরিপ দেশের ভূ-তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ ও মো. বশির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন