সর্বশেষ

বিনোদন

সিরাজগঞ্জে শতবর্ষী লাঠিবাড়ি খেলায় ঈদ-পরবর্তী উৎসবের আমেজ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরের মন্ডলপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা ঘিরে জমে উঠেছে গ্রামীণ উৎসব।

ঈদের পরদিন মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন, যেখানে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণ ফিরে পায় প্রাচীন এই লোকখেলা।

কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে নির্মল বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তবে প্রচলন কমে যাওয়ায় বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি, হা-ডুডু, ঘোড়দৌড় ও ষাঁড়ের লড়াইয়ের মতো খেলাগুলো আজ বিলুপ্তির পথে। এরই মধ্যে ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে মন্ডলপাড়ার এই আয়োজন, যেখানে কৃষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধরে রেখেছেন লাঠিবাড়ি খেলার ঐতিহ্য।

ঢাক-ঢোলের তালে তালে আয়োজিত এ খেলায় অংশ নেন জুলমাত আলী, আলীমুদ্দিন, আজহার, শহিদুল ইসলাম ও ওসমান আলী। তাঁদের চমৎকার নৈপুণ্যে মুগ্ধ হন উপস্থিত শত শত দর্শক। খেলায় প্রতিটি মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে নারীসহ সব বয়সী মানুষ এ খেলায় অংশ নিতে ও উপভোগ করতে ভিড় জমান। এতে ঈদ-পরবর্তী আনন্দে নতুন মাত্রা যোগ হয়।

আয়োজক নুর আলম মন্ডল জানান, পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া এই ঐতিহ্য তারা এখনো ধরে রেখেছেন। ভবিষ্যতে নতুন প্রজন্ম এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এই আয়োজন আমাদের আত্মতৃপ্তি দেয়, আমরা চাই এটি আরও দীর্ঘদিন টিকে থাকুক।”

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন