সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে সাবেক পররাষ্ট্র কর্মকর্তা সাব্বির বিন শামস আটক

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

রবিবার, ১৭ মে, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্ত এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামস-কে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পাটগ্রাম থানা পুলিশের দাবি, তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-এ একটি মামলা রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের অভিযোগেও তার বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাব্বির বিন শামস ভারতে চলে যান। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর শনিবার সকালে সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সাব্বির বিন শামস বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ হাই কমিশন লন্ডন-এ মিনিস্টার পদেও কর্মরত ছিলেন।

এছাড়া দলটির গবেষণা সংস্থা সিআরআই-এর সাবেক নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আটক সাব্বির বিন শামস লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার বাসিন্দা এবং মৃত শামসুল হুদা বকসির ছেলে বলে জানা গেছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন