সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৭ মে, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পুনরায় দাবি করেছে, ঠিক কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি চীন সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দুই দফা বৈঠকের পর ট্রাম্প এ মন্তব্য করেন। গত শুক্রবার ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার কোনো ইচ্ছা তার নেই।

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে মন্তব্য করেছিলেন, আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান ইতোমধ্যেই নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।

শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও বলেন, তাইওয়ান একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র। তিনি জানান, চীনের সঙ্গে বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার নীতিতেই অটল রয়েছে তাইপে। এ কারণে তাইওয়ান একদিকে যেমন আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করবে না, অন্যদিকে চীনের সঙ্গে একীভূত হওয়ার পথেও যাবে না।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দ্বীপটির আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থানকে বরাবরই আপত্তির চোখে দেখে বেইজিং, কারণ চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে দাবি করে।

চীন অতীতেও বলপূর্বক তাইওয়ান দখলের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। এমন পরিস্থিতিতে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ সঠিকভাবে সামাল না দিলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন