সর্বশেষ

সারাদেশ

“ক্লিন কুমারখালী, গ্রীন কুমারখালী” গড়তে ২০ দফা অঙ্গীকার ঘোষণা মিলনের

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শনিবার, ১৬ মে, ২০২৬ ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন তার ২০ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। উন্নয়ন, জনসেবা ও নাগরিক আস্থা অর্জনকে সামনে রেখে তিনি বাস্তবায়ন করে চলেছেন অঙ্গীকার।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে “ক্লিন কুমারখালী, গ্রীন কুমারখালী” শীর্ষক পরিচ্ছন্নতা কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া এলাকায় পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য কুমারখালী গড়ে তোলাই আমার লক্ষ্য। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পৌরসভা গড়ে তুলতে পারবো।

তিনি আরও বলেন, তার ২০ দফা নির্বাচনী অঙ্গীকারের চতুর্থ দফায় পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, ময়লা অপসারণ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ পৌর এলাকার পরিবেশ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বর্তমানে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন