সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় ট্রাক মেরামতের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১৬ মে, ২০২৬ ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বগাইল টোলপ্লাজার কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই স্থানে মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়।

নিহতরা হলেন যশোরের রুপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব ট্রাকের চালক এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে সঙ্গে কাজ করতেন।

শিবচর হাইওয়ে থানার পুলিশ জানায়, ভাঙাগামী ট্রাকের পেছনের চাকা বিকল হওয়ার পর তারা সড়কের পাশে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত বাস তাদের দুইজনকে চাপা দেয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ট্রাক জব্দ করেছে। বর্তমানে ঘাতক বাস শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন