সর্বশেষ

সারাদেশ

নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরের মরদেহ উদ্ধার

মাহাবুবার রহমান মনি, নীলফামারী
মাহাবুবার রহমান মনি, নীলফামারী

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীর জলঢাকা উপজেলায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে জলঢাকা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

নিহত মমিনুর রহমান জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মমিনুর রহমান তার বাবার চার্জারচালিত ভ্যান নিয়ে জলঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন