সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীর দুমকীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ছিনতাই, ভিডিও ভাইরাল

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর দুমকী উপজেলার পাগলা বাজারে জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলমের নির্দেশে দুমকী উপজেলা যুবদলের সদস্য মানিক শরীফের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল এ হামলা চালায়। হামলার সময় তারা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে নগদ টাকা এবং বিকাশ এজেন্টের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে মনির মোল্লাকে তার দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে মারধর করছে।

এ বিষয়ে দুমকী থানায় একটি প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। মনির মোল্লার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন