সারাদেশ
ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে সাত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
স্টাফ রিপোর্টার, সিলেট
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে সাত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সাত বাংলাদেশিকে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে বুঝিয়ে দেয়। দেশে ফেরা ব্যক্তিরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
ফেরত আসা ব্যক্তিরা হলেন— রেস্টলি ব্লাহ, মো. মুহিবুর রহমান, আবদুল কুদ্দুছ, মানিক আহমদ, মো. সুহেল আহমেদ, মো. আল আমিন ও বাদশাহ মিয়া।
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়ার পর তারা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন। সাজা শেষ হওয়ার পর দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর