সর্বশেষ

সারাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা বিষয়ে মুন্সীগঞ্জে আলোচনা সভা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ডেঙ্গু রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ সমসাময়িক বিষয়ে ইমামদের করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (মুন্সীগঞ্জ সদর) মোঃ মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন এবং জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ লক্ষ্যে প্রতি শুক্রবার জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো, রোগটির ভয়াবহতা, বিস্তারের কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনা বিকাশ, সামাজিক বন্ধন সুসংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য প্রচারের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন