মুন্সীরহাট বাজারে স্বাস্থ্যসম্মত ও আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
বুধবার, ১০ জুন, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ পৌরসভার অন্তর্গত মুন্সীরহাট বাজারে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পর আধুনিক জবাইখানার কার্যক্রমের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে একটি গরু আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত জবাই, চামড়া ছাড়ানো এবং প্রক্রিয়াজাত করা হয়—তা উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আধুনিক পশু জবাইখানার মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই, মাংসের গুণগত মান নিয়ন্ত্রণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। একই সঙ্গে পৌর এলাকার নাগরিকরা আরও মানসম্মত ও আধুনিক সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
৩৩৩ বার পড়া হয়েছে