দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
বুধবার, ১০ জুন, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ নাশকতার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে জামায়াত নেতা আজাদুলের বাড়ির সামনে পাকা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
১৫৮ বার পড়া হয়েছে