সর্বশেষ

জাতীয়

একনেকে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন: ব্যয় ৩,৮৯০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা।
একনেক সভা

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানি সম্পদ, ভূমি, সড়ক পরিবহন ও সেতু, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জনপ্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন উদ্যোগ।

উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, আনোয়ারা–বাঁশখালী–পেকুয়া–চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, ৩৩টি জেলায় সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) এবং বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধির প্রকল্প। 

এছাড়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১০টি অনুমোদন পায়। এর মধ্যে দুটি প্রকল্প অনুমোদন পায়নি। একটি বহুল আলোচিত চীনা ইকোনমিক জোন প্রকল্প এবং অন্যটি খুলনা শিপইয়ার্ড সড়ক (তৃতীয় সংশোধন) প্রকল্প।

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পটি নিয়ে দীর্ঘ বিলম্বের কারণে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, চীনা ইকোনমিক জোন প্রকল্পটি সময় স্বল্পতার কারণে এ সভায় আলোচনায় আসেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী একনেক সভায় অবশিষ্ট প্রকল্পগুলো পুনরায় উপস্থাপন ও অনুমোদনের জন্য বিবেচনা করা হতে পারে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন