সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ জুন, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

এদিকে একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৫৪ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ৮৬ দিনে দেশে মোট সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, একই সময়ে ল্যাব পরীক্ষায় মোট ৯ হাজার ৮৩৩ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সুস্থতার দিক থেকেও ইতিবাচক খবর রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০