সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের পৌর অডিটোরিয়ামে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন। র‌্যালিতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির ফাহমিদা হামিদ ও রেজওয়ানুল হক নুরনবী।

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণও করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বরং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। বৃক্ষরোপণ বৃদ্ধি, প্লাস্টিক দূষণ কমানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন